News Flash

  • Home
  • বিদেশ
  • পরীক্ষামূলক রেল চলাচল শুরু হচ্ছে পদ্মা সেতুতে, ১০ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
Image

পরীক্ষামূলক রেল চলাচল শুরু হচ্ছে পদ্মা সেতুতে, ১০ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

ঢাকা, ৬ সেপ্টেম্বর (হি.স.) : স্বপ্নের পদ্মা সেতুতে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বৃহস্পতিবার সাংবাদিকদের নিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকার কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষা মূলক ট্রেন যাত্রা করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ট্রেনে চড়ে আগামী ১০ অক্টোবর পদ্মা সেতুর উপর দিয়ে এই ট্রেন চালাচল আনুষ্ঠানিক ভাবে উদ্বেধন করবেন বলে নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। পদ্মা সেতু অফিসিয়াল ট্রায়াল রানের জন্য নতুন একটি ট্রেন বুধবার (৬ সেপ্টেম্বর) ফরিদপুর থেকে ঢাকায় আনা হয়েছে।

এ প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি ২০১৬ সালের ৩ মে অনুমোদন করা হয়। সে সময় এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩৪ হাজার ৯৮৯ কোটি টাকা। ২০১৮ সালের ২২ মে প্রকল্প প্রস্তাব সংশোধন করলে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা। ব্যয় আরও বাড়তে পারে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন। এ প্রকল্পের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে। চিনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ (সিআরইসি) এ রেলপথের নির্মাণ কাজ করছে। এপ্রকল্পের কাজ শেষ হলে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত যেতে মাত্র ৩ থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top