News Flash

  • Home
  • দেশ
  • উত্তরবঙ্গজুড়ে পালিত হল শিক্ষক দিবস
Image

উত্তরবঙ্গজুড়ে পালিত হল শিক্ষক দিবস

জলপাইগুড়ি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবস পালিত হল উত্তরবঙ্গের একাধিক জেলায়।

মঙ্গলবার মেটেলি ব্লকের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় শিক্ষক দিবস। এদিন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিদ্যালয়গুলিতে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পড়ুয়ারা নৃত্য পরিবেশনের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরকেও সম্মান জানান। এদিন মেটেলি, চালসা, বাতাবারি, ধুপঝোড়া, মাথাচুলকা এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানান অনুষ্ঠান হয়।

এদিন রায়গঞ্জ পুরসভার উদ্যোগে শিক্ষক দিবসে নানা কর্মসূচি পালিত হয়। সকাল ৯টায় সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল প্রাঙ্গণে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন ও মাল্যদান এবং স্মৃতিচারণা করা হয়। এরপর কলেজপাড়ায় পুরসভার উদ্যোগে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জানানো হয়। রায়গঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কৃষ্ণ কুমুদ সরস্বতী এবং প্রাক্তন প্রয়াত অধ্যক্ষ শম্ভুনাথ রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জানানো হয়।

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top