News Flash

  • Home
  • দেশ
  • ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা, সঙ্গে বজ্রপাতও
Image

ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা, সঙ্গে বজ্রপাতও

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : শনিবার দুপুর হতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরেই ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সঙ্গে বজ্রপাতও হয় বেশ কিছু জায়গায়।

আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে, সোমবার তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত। তাই বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই এখনও। শনিবার দুপুরের বৃষ্টিতে জলমগ্নও হয়ে গিয়েছে বেশ কিছু জায়গা। সোমবার বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে এটি। সোমবার নাগাদ তৈরি হবে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশের পূর্বভাগেও রয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা যেটি হিমালয়ের পাদদেশ অবস্থান করছে, সেটি শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে বলে জানা গিয়েছে।

রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। মালদহ, দুই দিনাজপুরে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবার ও সোমবার বৃষ্টি আরও বাড়তে পারে।

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top