News Flash

Image

দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা রাজধানীতে

আগরতলা, ২ সেপ্টেম্বর।। শহরের বুকে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা। শনিবার দুপুর আনুমানিক ২ টা নাগাদ আগরতলার উজান অভয়নগর এলাকায় এক বৃদ্ধা মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালায় চোরের দল। যদিও পুলিশ ও এলাকাবাসীদের সহায়তায় ওই ছিনতাইবাজ এবং তাদের সাঙ্গপাঙ্গদের এদিনই আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

ঘটনার বিবরণে প্রকাশ, বিশ্বতি দেববর্মা নামে এক মহিলা উজান অভয়নগর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই পেছন থেকে মুখে কাপড় বেঁধে এক যুবক এসে তার গলা থেকে সোনার চেইনটি ছিনতাই করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত স্থানীয় এলাকাবাসীরা ওই চোরের পেছনে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহায়তায় মোট চারজনকে আটক করতে সক্ষম হয়েছে। যদিও ঘটনায় জড়িত এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত  সোনার চেইনটিও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অভিযুক্তদের নাম বাপন দেববর্মা, মিহির দেববর্মা , বিটল দেববর্মা, বিজয় ধানুক। তারা প্রত্যেকেই ইন্দ্রনগর হরিজন কলোনি এলাকায় থাকে বলে জানিয়েছেন পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top