News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়কে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে : রাহুল গান্ধী
Image

ছত্তিশগড়কে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে : রাহুল গান্ধী

রায়পুর, ২ সেপ্টেম্বর (হি.স.) : সামনেই বিধানসভা নির্বাচন ছত্তিশগড়ে। ভোটমুখী রাজ্যে আজ শনিবার আয়োজিত হয়েছে রাজীব যুব মিতান সম্মেলন । কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার নাভা রায়পুরের মেলা মাঠে অনুষ্ঠিত রাজীব যুব মিতান সম্মেলনে দাবি করেছেন আমরা ছত্তিশগড়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি। কৃষকদের সঠিক দাম দেওয়া হয়েছে । ঋণ মকুব করেছেন, বিদ্যুৎ বিল অর্ধেক করেছেন। ছত্তিশগড়ে কৃষকদের ধানের ন্যায্য মূল্য দেওয়া হয়েছে। যেখানেই যাই আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করি।

আমরা তিন লাখ যুবককে ক্লাবে যুক্ত করেছি- তিনি বলেন, রাজ্য পরিচালনায় তরুণদের বড় দায়িত্ব রয়েছে। তাই আমরা আপনাদের জন্য রাজীব যুব মিতান ক্লাব তৈরি করেছি। প্রতিটি ক্লাব পাচ্ছে এক লাখ টাকা। আমরা তিন লাখ যুবককে ক্লাবে যুক্ত করেছি। আমরা আপনাদের জন্য রাজনীতির দরজা খুলে দিতে চাই।

আদিবাসী ইস্যুতে এদিন তিনি বলেন, আদিবাসীরাই দেশের প্রকৃত মালিক। আমরা আদিবাসী ভাইদের জন্য পেসা আইন এনেছি। আদিবাসী মানে ভারতের আদি মালিক। আমরা চাই আদিবাসী যুবকরা যা খুশি তা দেখুক এবং তা পূরণ করুক। আমাদের কাজ সংযোগ করা । এই ছিল আমাদের ভারত জোড়া যাত্রার লক্ষ্য।

এদিনের সভা থেকে তিনি ফের কেন্দ্র সরকারকে আক্রমণ করেন। এদিন রাহুল বলেন, ‘কেন আদানিজির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না। কী এমন বিষয় রয়েছে যার জন্যে প্রধানমন্ত্রী আদানির বিরুদ্ধে তদন্ত এড়িয়ে যাচ্ছেন’। উপস্থিত জনসমাবেশের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে কংগ্রেস সাংসদ আরও বলেন, ‘দুটো তিনটে প্রশ্ন রয়েছে আমার। যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে গিয়েছে সেই টাকা কার? এই টাকা গৌতম আদানির নয়, অন্য কারুর’।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top