News Flash

  • Home
  • দেশ
  • আদিত্য এল ১ এর সফল উৎক্ষেপণে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

আদিত্য এল ১ এর সফল উৎক্ষেপণে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ২ সেপেম্বর (হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ ভারতের প্রথম সূর্য মিশন আদিত্য এল-১-এর সফল উৎক্ষেপণের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের দেশের বিজ্ঞানীরা তাদের শক্তি ও প্রতিভার প্রমাণ দিচ্ছেন বারংবার। ভারতের প্রথম সান মিশন আদিত্য-এল ওয়ান-এর সফল উৎক্ষেপণে আমরা গর্বিত এবং খুশি। এই অনন্য কৃতিত্বের জন্য টিম ইসরোকে অভিনন্দন।

শাহ আরও বলেন, অমৃত কালের সময় স্বনির্ভর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণের দিকে এটি একটি বড় পদক্ষেপ।

মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শনিবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ আদিত্য-এল ওয়ান সফলভাবে উৎক্ষেপণ করেছে। চন্দ্রযান-৩-এর সাফল্যের পর এবার সূর্য মিশন শুরু করেছে ইসরো।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top