News Flash

  • Home
  • দেশ
  • ইণ্ডিয়া জোট ভোটে জিতলে রান্নার গ্যাসের দাম হবে ৫০০, আশ্বাস অভিষেকের
Image

ইণ্ডিয়া জোট ভোটে জিতলে রান্নার গ্যাসের দাম হবে ৫০০, আশ্বাস অভিষেকের

জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর (হি. স.) : ‘ইণ্ডিয়া’ জোট আগামী লোকসভা নির্বাচনে সরকার গড়লে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা হবে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি কেন্দ্র থেকে বড় প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার ধূপগুড়ি কেন্দ্রের উপ নির্বাচনের প্রচার সভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানেই সভায় বক্তৃতা রাখতে গিয়ে গ্যাসের দাম কমা নিয়ে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে জনসমর্থন কুড়োতে চাইছে। আমি কথা দিচ্ছি, কেন্দ্রে ইণ্ডিয়া জোট সরকার এলে গ্যাসের দাম ৫০০ টাকায় নামবে।

এদিন তিনি বলেন, ‘বাংলায় হারার পর সঙ্গে সঙ্গে ডিজেল, পেট্রোলের দাম কমেছিল। মনে আছে! এই বিজেপি জিতলে কী হবে, এই যে ১২০০ টাকা রান্নার গ্যাসের দাম থেকে ২০০ টাকা কমিয়েছে, এরা যদি ’২৪ এ আবার জেতে তাহলে গ্যাসের দাম ৩ হাজার টাকা হবে।’

এরপরেই অভিষেক জনসভায় উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশে কথা দেন, কেন্দ্রে ‘ইণ্ডিয়া’-র জোট সরকার আসলে সেই গ্যাসের দাম ৫০০ টাকায় নামিয়ে আনা হবে।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top