News Flash

  • Home
  • দেশ
  • জি-২০ সামিটের আগে ভারতে আসছেন বাইডেন, বৈঠকে বসবেন মোদীর সঙ্গে
Image

জি-২০ সামিটের আগে ভারতে আসছেন বাইডেন, বৈঠকে বসবেন মোদীর সঙ্গে

ওয়াশিংটন-নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন। ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে দু’দিনের জি-২০ ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। সেই সম্মেলন যোগ দিতে ৭ সেপ্টেম্বর ভারতে আসার কথা মার্কিন প্রেসিডেন্টের।চিনের চোখ রাঙানির মাঝেই আগামী ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রশাসন সূত্রে বাইডেনের সফরসূচির ইঙ্গিত মিলেছে।

আসন্ন জি-২০ সামিটের আয়োজক দেশ ভারত। ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিন চলবে এই সম্মেলন। তার আগে ৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎপর্যপূর্ণ ভাবে, জি-২০ সামিটের আগেই আলোচনায় বসছেন বাইডেন ও মোদী। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে হোয়াইট হাউস সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এটাই বাইডেনের প্রথম ভারত সফর । শনিবার এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।

ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আগামী ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জি-২০ সামিটে যোগ দিতে ভারতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বাইডেন। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন বিষয় যেমন- জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নতি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের সামাজিক প্রভাব, কীভাবে বিশ্ব ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি করা যায়, দারিদ্র দূর করা যায় সেই বিষয়েও আলোচনা করা হবে।’

প্রসঙ্গত, ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটে ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধি অংশ নিয়েছেন।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top