News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিজেপি
Image

‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিজেপি

পাটনা, ১ সেপ্টেম্বর (হি.স.) : ‘এক জাতি, এক নির্বাচন’ নিয়ে দেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে কেন্দ্রীয় সরকার এই বিষয়ের জন্য একটি কমিটিও গঠন করেছে। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এই প্রসঙ্গে শুক্রবার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এদিকে, রাজ্যসভার সাংসদ এবং বিজেপি নেতা সুশীল মোদী সাংবাদিকদের উদ্দেশে বলেন, যদি ‘এক দেশ, এক নির্বাচন’ হয় তবে দেশের উন্নয়নে গতি বাড়বে এবং নির্বাচনে ব্যয় হওয়া অর্থ সাশ্রয় হবে।

এর ফলে নির্বাচনে অংশগ্রহণ অর্থাৎ ভোটারদের ভোটদানও বাড়বে। বিজেপি নেতা সুশীল মোদী আরও বলেন, দেশের ভোটাররা সচেতন ও জানেন কাকে ভোট দেবেন।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top