News Flash

  • Home
  • দেশ
  • উৎক্ষেপণের প্রতীক্ষায় আদিত্য এল-১ মিশন, ইসরোর যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন
Image

উৎক্ষেপণের প্রতীক্ষায় আদিত্য এল-১ মিশন, ইসরোর যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন

বেঙ্গালুরু, ১ সেপ্টেম্বর (হি.স.): অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টার, তার পরেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। এই প্রথম সূর্যের উদ্দেশে পাড়ি দিতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। চন্দ্রযান-৩-এর চেয়ে এই অভিযানও কিছু কম গুরুত্বপূর্ণ নয়। অন্ধ্রপ্রদেশের সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে ২ সেপ্টেম্বর, শনিবার সূর্যযান আদিত্য এল-১-এর উৎক্ষেপণ হবে। সূর্যযান উড়বে ঠিক বেলা ১১টা ৫০ মিনিটে। ইতিমধ্যে লঞ্চিং প্যাডে আদিত্য-এল ১ স্থাপন করা হয়ে গিয়েছে। ইসরোর যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন।

এটি ভারতের প্রথম সূর্য অভিযান। সূর্যের অভিমুখে গিয়ে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল ১। সূর্য সম্পর্কে অজানা অনেক তথ্য এর মাধ্যমে ইসরোর হাতে আসবে বলে মনে করা হচ্ছে। পৃথিবী থেকে সাড়ে ১০ লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হবে আদিত্য এল ১-কে। এই অংশকে বলা হয় ল্যাগরেঞ্জ পয়েন্ট। এখানে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলে এই অঞ্চলে পৌঁছে কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কী প্রভাব পড়ে, সে সব জানার চেষ্টা করবে আদিত্য-এল ১।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top