News Flash

Image

কাছাড় জেলার কাতিরাইলে উদ্ধার হাত-পা বাঁধা যুবক, চাঞ্চল্য, তদন্তে পুলিশ

কাটিগড়া (অসম), ৩১ আগস্ট (হি.স.) : কাছাড় জেলার কাতিরাইলে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। রহস্যজনক এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। কাটিগড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, তবে এখনও সাফল্য লাভের কোনও খবর পাওয়া যায়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসে আজ বৃহস্পতিবার সকাল প্রায় আটটা নাগাদ। কাতিরাইলে বিআরটিএফ সংলগ্ন এলাকায় মুখে শরীরে কাঁদামাখা ও হাত-পা বাঁধা অবস্থায় সংজ্ঞাহীন এক যুবক মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় কতিপয় ব্যক্তি। পরে তাঁকে স্থানীয় বাসিন্দা জনৈক কামাল উদ্দিন লস্কর বলে পরিচয় উদ্ধার করে থানায় খবর দেওয়া হয়। ঘটনার খবর চাউর ঘটনাস্থলে ভিড় জমে যায়।

খবর পেয়ে ছুটে আসেন কাটিগড়া থানার এসআই এল চিংচং। তিনি কালাম উদ্দিন লস্করকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন কামাল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ খবর লেখা পর্যন্ত কোনও সাফল্য লাভ করতে পারেনি পুলিশ। রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top