News Flash

Image

ফের ধর্ষণের শিকার ১৩ বছরের নাবালিকা কন্যা

আগরতলা,৩১ আগস্ট: এক নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট নেতাজি সুভাষ কলোনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় গত ২১ আগস্ট ওই এলাকার এক ১৩ বছর বয়সী নাবালিকা মেয়েকে তার পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে চকলেটের লোভ দেখিয়ে একই এলাকার মৃত জহর দাসের ছেলে বিজয় দাস ওই নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ওই নাবালিকা মেয়েটির চিৎকারে অভিযুক্ত বিজয় দাস পালিয়ে যেতে সক্ষম হয়।পরে ওই নাবালিকা মেয়েটির মা দিনের শেষে কাজ থেকে বাড়িতে ফিরলে নাবালিকা মেয়েটি সম্পূর্ণ ঘটনাটি তার মা বাবার কাছে জানায়। এই ঘটনার খবর যায় এলাকার স্থানীয় নেতাদের কাছে। পরে এলাকার স্থানীয় নেতারা মিমাংসা সভার মাধ্যমে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে বলে অভিযোগ। নেতারা এলাকায় ঘটনাটি নিয়ে মিমাংসা সভাও করেছিল  এতে নেতাদের মনগড়া মত মেয়েটির পরিবারকে ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কিন্তু এতে কোনভাবেই সন্তুষ্ট ছিলেন না নাবালিকা মেয়েটির পরিবার। এলাকার নেতাদের পক্ষ থেকে নাবালিকা মেয়েটির পরিবারকে মামলা না করার জন্য বলে দেয়। অবশেষে ওই নাবালিকা মেয়েটির পরিবার ঘটনার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলা করার সিদ্ধান্ত নেয়।  বৃহস্পতিবার নাবালিকা মেয়েটির পরিবার আমতলী থানায় অভিযুক্ত বিজয় দাসের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ জানিয়ে লিখিত আকারে একটি মামলা দায়ের করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। 

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top