News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাসপাতালের সিলিং এর টুকরো খসে পড়ে আহত এক চিকিৎসাধীন রোগী 
Image

হাসপাতালের সিলিং এর টুকরো খসে পড়ে আহত এক চিকিৎসাধীন রোগী 

আগরতলা, ৩১ আগস্ট: ৷ হাসপাতালের সিলিং খসে পড়ে গুরুতর আহত হাসপাতালে ভর্তি এক রোগী। গন্ডাছড়া হাসপাতালে  চিকিৎসা করাতে এসে আহত হন ওই  রোগী। আহতের নাম উদ্দীপ্রিয়া এিপুরা। তার বাড়ি হাতির মাথা এলাকায়। জন গেছে ম্যালেরিয়ায় আক্রান্ত  হয়ে বিকাল  ৪টায় চিকিৎসার জন্য সে হাসপাতালে  ভর্তি হয়েছিল। উদ্দিপ্রিয়া তখন নিজ বেডে শুয়েছিল। বিকাল ৫টায় কোন কিছু বুঝে উঠার আগেই  হঠাৎ  করে তার মাথায় ছাদের সিলিং এর টুকরো খসে পড়ে। মাথায় এবং ডান হাতে আঘাত লাগে তার। অল্পতে বরসড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এদিন উদ্ধিপ্রিয়া এিপুরা। 

উল্লেখ্য গন্ডাছড়া  হাসপাতালের দীর্ঘদিন ধরে বেহাল দশা। বিগত বাম আমল থেকে  রাম  আমল পর্যন্ত কারো কোন নজর  নেই এই হাসপাতালের উপর, এমনই অভিযোগ। এই বেহাল দশার কারণে  ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 চিকিৎসকরাও ভয়ে দিনাদিপাত করছেন। হাসপাতালের সেবিকারা  ভয়ে ভয়ে রোগীদের পরিষেবা দিচ্ছেন। 

 গন্ডাছড়া মহকুমার  চারজন জন প্রতিনিধি রয়েছে। হাসপাতালটির ভয়ঙ্কর দশা সম্পর্কে কারো কোন মাথা ব্যাথা নেই । ভোট আসলে ভোটের বৈতরণ পার হওয়ার জন্য  নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন জন প্রতিনিধিরা। তবে ভোট শেষ হয়ে গেলে তাদের আর দেখা পাওয়া যায়না বলে অভিযোগ এলাকাবাসীর।

  কিছুদিন আগেও বিধায়িকা  মহকুমার  হাসপাতালটি পরিদর্শন  

 করেছিলেন ।গন্ডাছড়াবাসীকে আশ্বাসের  বাণী শুনিয়েছেন। বলেছিলেন যে একমাসের মধ্যে  হাসপাতালের কাজ না করা হবে।  তবে এই আশ্বাস আর বাস্তবে পূরন হয়নি। যায় জন্য আজ  ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে রোগী ও তাদের পরিবার পরিজনদেরকে।  অবিলম্বে গন্ডাছড়া হাসপাতালটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য জোরালো দাবি উঠেছে এলাকার তরফ থেকে। 

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top