News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কোন বিবৃতি ছাড়াই বৃহস্পতিবার বন্ধ ছিল খোয়াই- রাধানগর সড়কের যান চলাচল
Image

কোন বিবৃতি ছাড়াই বৃহস্পতিবার বন্ধ ছিল খোয়াই- রাধানগর সড়কের যান চলাচল

আগরতলা,৩১ আগস্ট ৷৷৷ কোনরকম বিবৃতি জারি না করে মনগড়া সিদ্ধান্ত নিল খোয়াই-রাধানগর সড়কের যান চালকরা। বৃহস্পতিবার তারা খোয়াই-রাধানগর সড়কে যান চলাচল বন্ধ করে রাখে। জানা যায় শ্রমিক ও মালিক পক্ষ যৌথভাবে যান চলাচল বন্ধ রাখে। তবে কি কারনে এইদিন যান শ্রমিক ও মালিক পক্ষ যান চলাচল বন্ধ রেখেছে তা সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি। যান চলাচল বন্ধ রাখার বিষয়ে শ্রমিক কিংবা মালিক কেউই মুখ খুলেনি।খোয়াই-আগরতলা সড়কে আচমকা যান চলাচল বন্ধ রাখার ফলে এইদিন বিপাকে পরে যাত্রীরা। বহু সরকারি কর্মী নির্ধারিত সময়ে বাড়ি থেকে বের হওয়ার পরও কর্মস্থলে যেতে পারেনি গাড়ির না চলার ফলে। রাধানগর স্ট্যান্ডে দেখা যায় যাত্রীদের ব্যাপক ভিড়। এক যাত্রী জানান কেন যান চলাচল বন্ধ রাখা হয়েছে সেই বিষয়ে ওনারা কিছুই জানেন না। যান শ্রমিকরা হাত নেড়ে জানিয়ে দিচ্ছে গাড়ি চলবে না। তবে যতটুকু জানা গেছে বহিরাগত বেশ কিছু লোক রাধানগর স্ট্যান্ডে এসে যান শ্রমিক ও মালিকদের নগদ অর্থের জন্য হুমকি দেয়। তাই যান শ্রমিক ও মালিক পক্ষ এইদিন যান চলাচল বন্ধ রেখেছে।

Releated Posts

ত্রিপুরা বিজনেস কনক্লেভে যোগ দিতে বৃহস্পতিবার আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিনিয়োগ ও শিল্পোন্নয়নে জোর

আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় শিল্প, বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনের সফরে রাজ্যে আসছেন…

ByByReshmi Debnath Jul 9, 2026

টানা বর্ষণে ত্রিপুরাজুড়ে বন্যা-ভূমিধসের তাণ্ডব: ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি, খোলা হয়েছে ২২টি ত্রাণ শিবির, আশ্রয়ে ২,৫৮৯ মানুষ

আগরতলা, ৯ জুলাই: টানা ভারী বর্ষণের জেরে ত্রিপুরার একাধিক জেলায় বন্যা, ভূমিধস এবং ঝড়ে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে।…

ByByReshmi Debnath Jul 9, 2026

ট্রাফিক এ এস আইকে গাড়ির বনেটে তুলে নিয়ে পালাল চালক, চাঞ্চল্য বটতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: রাজধানী বটতলা এলাকায় বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, এক পথচারীকে ধাক্কা…

ByByReshmi Debnath Jul 8, 2026

ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসায় উদ্যোগী সাংসদ বিপ্লব কুমার দেব, এইমস-এ এগিয়ে আনা হলো অ্যাপয়েন্টমেন্ট

আগরতলা, ৮ জুলাই: গুরুতর অসুস্থ ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। মনশ্রীর বাবার…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top