News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওয়ের ডিটেকছড়ায় নেশার ট্যাবলেট ও কফ সিরাপ সহ ধৃত দুই মাদক পাচারকারী
Image

ডিমা হাসাওয়ের ডিটেকছড়ায় নেশার ট্যাবলেট ও কফ সিরাপ সহ ধৃত দুই মাদক পাচারকারী


হাফলং (অসম), ৩১ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলায় নেশার ট্যাবলেট ও কফ সিরাপ সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই মাদক পাচারকারীকে জেলার মাইবাং থানার অন্তর্গত সুভাষনগরের বাসিন্দা রাজু পাল ও সাইডিঙের প্রসেনজিৎ ভট্টাচার্য বলে পরিচয় পাওয়া গেছে।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ডিমা হাসাও পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে হারাঙ্গাজাও থানার অন্তর্গত ডিটেকছড়ায় এএস ০২ এই ৯২৬৫ নম্বরের একটি ইকোভ্যানে তালাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে নেশার ট্যাবলেট ও কফ সিরাপ উদ্ধার করার পাশাপাশি দুই পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের হেফাজত থেকে পুলিশ ৪৬২টি এডসপা প্রো ট্যাবলেট এবং ১৭টি মনোকফ প্লাস কফ সিরাপের শিশি বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর থেকে এই দুই মাদক কারবারি ইকোভ্যানে গোপন চেম্বার বানিয়ে নেশাদ্রব্যগুলি ডিমা হাসাও জেলায় নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে হারাঙ্গাজাও থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল গত রাতে ডিটেকছড়ায় অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট ও কফ সিরাপ উদ্ধার করে। ধৃত দুই মাদক পাচারকারী পুলিশের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও এখন ড্রাগসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই পুলিশ এই পাহাড়ি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করার পাশাপাশি পাচারকারীদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে।

Releated Posts

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top