News Flash

  • Home
  • দেশ
  • উনি কি এবার বাঁচাতে পারবেন অভিষেককে’ মন্তব্য দিলীপ ঘোষের
Image

উনি কি এবার বাঁচাতে পারবেন অভিষেককে’ মন্তব্য দিলীপ ঘোষের

কলকাতা,৩০ আগস্ট (হি. স.) : ‘কী করবেন মেসেজ এসেছে তো! উনি কি এবার বাঁচাতে পারবেন যদি গ্রেফতার করে? হয়তো সময় ঘনিয়ে এসেছে। উনি ভাবছেন পাপের ঘড়া ভরে গিয়েছে। শুধু অভিষেক একা নয়, অনেককেই ভিতরে যেতে হবে। সেটা উনি বুঝতে পারছেন।’ বুধবার ফের একবার এইভাবেই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

পাশাপাশি তৃণমূল সুপ্রিমো প্রসঙ্গে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর মতো প্রতিভা আগে বাংলায় আসেনি। উনি চা বানাতে জানেন, মিষ্টি বানাতে জানেন, জুতো সেলাই জানেন, গান গাইতে জানেন, নাচতে জানেন, আর কি করে ভোটে জিততে হয় পা ভেঙে সেটাও জানেন। তাই তিনি আমাদের বাংলার ইতিহাসে অমর হয়ে থাকবেন’।

চন্দ্রযান–৩ চাঁদে পৌঁছনোর পর মুখ্যমন্ত্রী রাকেশ শর্মার নাম বলতে গিয়ে মুখ ফস্কে রাকেশ রোশন বলেছিলেন। এবার সেই প্রসঙ্গও টেনে এনে দিলীপ ঘোষ বলেন, ‘নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে নিচ্ছেন। আমার মনে হয় রাহুল গান্ধীকে নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। দিদিই যথেষ্ট আনন্দ দেওয়ার সামগ্রী আমাদের পরিবেশন করছেন’। অন্যদিকে, দত্তপুকুর বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে সাংসদ বলেন, ‘নিরাপত্তা জিনিসটা বহু আগে বাংলা থেকে উঠে গিয়েছে। জীবনের সুরক্ষা নেই, সম্পত্তি, দোকান, মহিলাদের সুরক্ষা নেই। কোলাপস করে গিয়েছে।’

এদিন বিরোধী জোট, তাদের বৈঠক নিয়েও করা দাওয়াই দিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় বছর শেষ হওয়ার আগে অনেক কিছু ঘটে যেতে পারে। ওনাদের দলের একটা পরম্পরা আছে। তারা জেলে যান। কেষ্ট গিয়েছেন, পার্থবাবু গিয়েছেন। এবার ওনার সময় এসে গিয়েছে। আমরা বলছি যদি আপনি চুরি না করে থাকেন, ফেস করুন, সত্য বলুন। আর যারা করেছে তাদের ধরিয়ে দিন। এটার যদি অন্যথা হয় তাহলে আপনাকেও কেষ্টবাবুদের কাছে গিয়ে থাকতে হবে।’

Releated Posts

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভারতের কূটনীতিতে প্রশ্ন তুলল কংগ্রেস

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সংঘাতে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষিতে…

ByByNews Desk Apr 8, 2026

অসমের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন মোদী: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলেছেন বলে দাবি করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top