News Flash

  • Home
  • দেশ
  • বিগ বি-র বাড়ি পৌঁছে রাখি পরিয়ে দিলেন মমতা
Image

বিগ বি-র বাড়ি পৌঁছে রাখি পরিয়ে দিলেন মমতা

মুম্বই, ৩০ আগস্ট (হি. স.) : দুইদিন ব্যাপী ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশে মুম্বই উড়ে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুম্বই পৌঁছেই অমিতাভ বচ্চনের বাংলোয় ‘জলসা’-এ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন অমিতাভের বাড়ি গিয়ে তাঁর হাতে রাখিও বাঁধেন মমতা।

পাশাপাশি জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, স্বেতা বচ্চন সহ পরিবারের বাকি সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। জলসা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বচ্চন পরিবারকে প্রশংসায় ভরিয়ে দেন মমতা। বারবার অমিতাভ বচ্চনকে ভারতরত্ন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কলকাতা চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অমিতাভকে। এছাড়াও সলমন খান, শাহরুখ খানও উৎসবে আসবেন বলে জানান মমতা।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top