News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাসি মুখে রাজ্যের বোনদের থেকে রাখি পড়লেন মুখ্যমন্ত্রী
Image

হাসি মুখে রাজ্যের বোনদের থেকে রাখি পড়লেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ আগস্ট।।যথাযোগ্য মর্যাদায় বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সরকারী বাস ভবনে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। এইদিন বোনরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে রাখী পড়িয়ে দিয়ে মঙ্গল কামনা করেন। এদিন সকালে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রাকে রাখী পরিয়ে দেন মহিলারা। এইদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরান মহিলা মোর্চার কার্যকরতা সহ সকল অংশের মহিলারা।
 মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে রাখী বন্ধন উৎসব উপলক্ষ্যে সকল অংশের মহিলাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন সরকার মহিলাদের স্বাবলম্বী করার উপর গুরুত্ব দিয়েছে। একজন ভাই হিসাবে মহিলাদের নিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে সরকার। যারা দীর্ঘ দিন ধরে সমাজে উপেক্ষিত ছিল, বর্তমান সরকার তাদের স্বাবলম্বী করার উপর গুরুত্ব দিয়েছে। সরকারি চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় যে সকল ছাত্রী ভালো রেজাল্ট করবে তাদেরকে স্কুটি প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাখি পরাতে পেরে এদিন খুশি ব্যক্ত করেছেন মহিলারাও। এইদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরানোর জন্য মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সকাল থেকে ভিড় জমান বহু মহিলা। বোনদের কাছ থেকে রাখি নেওয়ার পর মুখ্যমন্ত্রী এইদিন মহিলাদের স্বার্থে কাজ করার অঙ্গিকারবদ্ধ হন।

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top