News Flash

  • Home
  • খেলা
  • বীরেন্দ্র ক্লাবকে গোলের মালা পরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লাল বাহাদুর
Image

বীরেন্দ্র ক্লাবকে গোলের মালা পরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লাল বাহাদুর

লাল বাহাদুর ব্যায়ামাগার: ৬

বীরেন্দ্র ক্লাব: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। বীরেন্দ্রকে গোলের মালা পরালো লাল বাহাদুর ব্যয়ামাগার। ছয় গোলে দুর্দান্ত সাফল্য পেয়ে জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে লাল বাহাদুর ব্যয়ামাগার একসময়ের দ্বিমুকুট বিজয়ী লাল বাহাদুর ব্যামাগারের দারুন স্ট্রাইকার উত্তম রাই হ্যাটট্রিকসহ চার গোল করে বেশ প্রশংসা কুড়িয়েছে। খেলার প্রথমার্ধেই বিজয়ী দল ৪-০ গোলে এগিয়েছিল। প্রথম ম্যাচে লাল বাহাদুর ব্যয়ামাগার টাউন ক্লাবকে ৩-০ গোলে হারানোর পর যে মনোবল নিয়ে লীগ সূচনা করেছিল তারই প্রেক্ষাপটে আজ দ্বিতীয় জয় পেয়ে আপাতত লাল বাহাদুর ব্যয়ামাগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। পয়েন্ট সংখ্যায় ত্রিবেণী সংঘের সঙ্গে সমান হলেও গোল ব্যবধানে লাল বাহাদুর ব্যয়ামাগার এগিয়ে। ‌ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল আসরের অষ্টম ম্যাচে লাল বাহাদুর ব্যয়ামাগার আজ, বুধবার ৬-০ গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। নির্ভরযোগ্য স্ট্রাইকার উত্তম রাই খেলার ১৪, ১৮ ও ৩৬ মিনিটের পর ৮০ মিনিটের মাথায় একাই চারটি গোল করেন। মাঝে খেলার ৩১ মিনিটের মাথায় শ্যাম কুমারের গোল এবং খেলার শেষ দিকে ৮২ মিনিটের মাথায় ভ্যান লাল কিমা আরও একটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৬-০ হয়। খেলার দুই অর্ধে রেফারি দুই দলের দুইজনকে স্ট্রাইকার উত্তম রাই ও শান্তা জয় রিয়াংকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, পল্লব চক্রবর্তী, অসীম বৈদ্য ও প্রতাপ দাস। দিনের খেলা: জুয়েলস এসোসিয়েশন ও রামকৃষ্ণ ক্লাব, বিকেল সাড়ে তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top