News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোদীর নেতৃত্বে নারী শক্তির গরিমা ও নারী শক্তির সম্মান বৃদ্ধি হয়েছে : বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা
Image

মোদীর নেতৃত্বে নারী শক্তির গরিমা ও নারী শক্তির সম্মান বৃদ্ধি হয়েছে : বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা

আগরতলা, ৩০ আগস্ট।। এখন পর্যন্ত ভারতবর্ষের ১১ কোটি  নারীদেরকে শৌচালয় দেওয়া হয়েছে। মহিলাদের যতক্ষণ স্বশক্তিকরণ না হবে ততক্ষণ একটা সমাজ সুরক্ষিত হতে পারে না। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বললেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য সহ অন্যরা।প্রদেশ সভানেত্রী বলেন, নারী শক্তিকে কিভাবে স্ব-শক্তিকরণ করা যায় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিনিয়ত কাজ করে চলেছেন। দেশে কন্যা সন্তানদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে। দেশের মহিলাদের জন্য কিকি কর্মসূচী নেওয়া হয়েছে সেগুলি তুলে ধরেন সভানেত্রী। তিনি বলেন, মোদীর নেতৃত্বে নারী শক্তির গরিমা ও নারী শক্তির সম্মান বৃদ্ধি হয়েছে। পাশাপাশি রাখী বন্ধন উৎসব পালনের জন্য সংগঠনের নেওয়া কর্মসূচি তুলে ধরেন মহিলা মোর্চার সভানেত্রী।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top