News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণ্ডিবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত ১
Image

পুণ্ডিবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের, মৃত ১

পুণ্ডিবাড়ি, ৩০ আগস্ট ((হি. স.) : কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার চকচকা চেকপোস্ট এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা বাইকের। দুর্ঘটনায় মৃত্যু হল ১৯ বছরের এক যুবকের। গুরুতর জখম আরও এক যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ চূর্ণকর (১৯)। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে শুভজিৎ বর্মন নামে আরও একজন। দু’জনেরই বাড়ি তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি চিলারায়ের গড় এলাকায়। শুভজিতের পরিবার জানিয়েছে, এদিন দুই যুবক তাদের অন্য এক বন্ধুকে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিল। ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইকটি দ্রুতগতিতে চালানোর জেরে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুণ্ডিবাড়ি থানার পুলিশ।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top