News Flash

  • Home
  • দিনের খবর
  • বর্ধমানে নবনির্মিত সেপটিক ট্যাঙ্কের পাটা খুলতে নেমে মৃত্যু এক শ্রমিকের, আশঙ্কাজনক আরও এক
Image

বর্ধমানে নবনির্মিত সেপটিক ট্যাঙ্কের পাটা খুলতে নেমে মৃত্যু এক শ্রমিকের, আশঙ্কাজনক আরও এক

বর্ধমান, ৩০ আগস্ট (হি. স.) : পূর্ব বর্ধমানের জামালপুর থানার অধীন বিশ্বাস পাড়ায় সেপটিক ট্যাংকের ভিতরে নেমে সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। গুরুতর অসুস্থ আরও এক শ্রমিক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে । পুলিশ মৃত শ্রমিক সোয়েদ আলীর দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। শারীরিক অবস্থা খারাপ থাকায় অপর শ্রমিক নাজিম মল্লিককে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে অতনু ঘোষ নামে এক শিক্ষক জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিশ্বাস পাড়ায় বসবাস করেন। নিজের বাড়ির এক জায়গায় তিনি কয়েকদিন আগে রাজমিস্ত্রি দিয়ে সেপটিক ট্যাঙ্ক তৈরি করান। স্থানীয় হিরন্য গ্রামের দুই শ্রমিক এদিন বেলায় ওই শিক্ষকের বাড়িতে যান সেপটিক ট্যাঙ্কের ঢালাইয়েয় তক্তা খোলার জন্য। দুপুর নাগাদ সোয়েদ আলী সেপটিক ট্যাঙ্কের ভিতরে নেমে ঢালাইয়ের পাটা খোলার কাজ শুরু করেন। কিছু সময়ের মধ্যে সেপটিক ট্যাঙ্কের ভিতরে সোয়েদ নিস্তেজ হয়ে পড়েন। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় অপর শ্রমিক নাজিম মল্লিক সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন। তিনিও শারীরিক ভাবে অসুস্থতা অনুভব করে আর্ত চিৎকার শুরু করেন। তা শুনে ওই শিক্ষক সহ প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে দুই শ্রমিককে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোয়েদ আলীকে মৃত বলে ঘোষণা করেন। শারীরিক অবস্থা সংকটজনক থাকায় অপর শ্রমিক নাজিম মল্লিককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Releated Posts

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

ভিলাই স্টিল প্ল্যান্টে টারবাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত ৫

রায়পুর/দুর্গ, ৭ এপ্রিল (আইএএনএস): ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত ভিলাই ইস্পাত কারখানা-এ টারবাইন বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল…

ByByNews Desk Apr 7, 2026

জ্বালানির দামে ধাক্কা: দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম বৃদ্ধির জেরে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়ানোর ঘোষণা…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top