News Flash

  • Home
  • দিনের খবর
  • যাদবপুরের উপাচার্য প্রসঙ্গে তোপ মুখ্যমন্ত্রীর
Image

যাদবপুরের উপাচার্য প্রসঙ্গে তোপ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ছাত্র পরিষদের জন্মদিবস উপলক্ষে প্রকাশ্য সমাবেশে মুখ্যমন্ত্রী তাঁর অভিযোগ করেন। বলেন, বিজেপির লোককে উপাচার্য করা হয়েছে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসকে তিনি হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘এটা মগের মুলুক নাকি? বিজেপি সেলের প্রেসিডেন্টকে উপাচার্য করে দিল। আপনি মনোনীত, আমরা কিন্তু নির্বাচিত।’’

প্রসঙ্গত, ছাত্রের মৃত্যুতে বিতর্কের আবহেই গত ১৯ আগস্ট নতুন উপাচার্য পায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঠিক হয় গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন। যাদবপুরের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস গণিত বিভাগের ওই অধ্যাপককে উপাচার্যের দায়িত্ব সামলাতে নির্দেশ দেন।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top