News Flash

  • Home
  • দিনের খবর
  • ৬০ বছরে যা হয়নি, তা প্রধানমন্ত্রী মোদী মাত্র ৮ বছরেই করে দেখিয়েছেন : অনুরাগ ঠাকুর
Image

৬০ বছরে যা হয়নি, তা প্রধানমন্ত্রী মোদী মাত্র ৮ বছরেই করে দেখিয়েছেন : অনুরাগ ঠাকুর

ভোপাল, ২৬ আগস্ট (হি.স.): বিগত ৬০ বছরে যা হয়নি, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র ৮ বছরেই করে দেখিয়েছেন। বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, “এই মহাকাশ সেক্টর আগে প্রতিষ্ঠিত হলে ভারত গুগলের দিকে তাকাত না। গুগলের মতো কোম্পানি ভারতে প্রতিষ্ঠিত হতো।” শনিবার সকালে মধ্যপ্রদেশের ভোপালে “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ শীর্ষক একটি বই প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই বইটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য বক্তৃতার সংগ্রহের ওপর তৈরি হয়েছে।

এই বইপ্রকাশ অনুষ্ঠানেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “এই মহাকাশ সেক্টর আগে প্রতিষ্ঠিত হলে ভারত গুগলের দিকে তাকাত না। গুগলের মতো কোম্পানি ভারতে প্রতিষ্ঠিত হতো।” মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেছেন, “২০১৪ সালের আগে আমি যখনই দেশের বাইরে কোথাও যেতাম, ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি খুবই নিরুৎসাহিত ছিল। আমরা কখনও বিশ্বে সম্মান পেতাম না। কিন্তু এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top