ধুবড়ি (অসম), ২৬ আগস্ট (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর থানাধীন আলমগঞ্জের খোলামারায় আজ দুই মাদক পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করেছেন স্থানীয় জনতা। আলমগঞ্জের পাহাড়তলি গ্রামের ভোলা এবং রাঙামাটির মফিদুল ইসলাম নামের ধৃত দুই মাদক কারবারিকে ধরে উত্তম-মধ্যম দিয়ে তাঁরা গৌরীপুর থানায় সমঝে দিয়েছেন৷
জানা গেছে, আজ সকাল প্রায় ৯:৩০টা নাগাদ খোলামারা গ্রামে ড্ৰাগস নিয়ে ওই দুই মাদক কারবারি ভোলা এবং মফিদুল ইসলাম প্ৰবেশ করেছিল৷ সন্দেহের বশে স্থানীয় দুই মাদক পাচারকারীকে পাকড়াও করতেযান। কিন্তু তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। নাছোড় জনতা তাদের পিছু ধাওয়া করে কিছু দূরে গিয়ে ধরে উত্তম-মধ্যম দিয়ে গৌরীপুর থানার পুলিশকে খবর দেন৷
খবর পেয়ে তৎক্ষণাৎ গৌরীপুর পুলিশের দল ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই মাদক পাচারকারীকে জনতার হাত থেকে সমঝে নেয়। পুলিশের জনৈক অফিসার জানান, এরা দিনের ড্রাগস বিক্ৰি করে এবং রাতের বেলায় করে গৃহস্থদের বাড়িতে চুরি৷

