News Flash

  • Home
  • দেশ
  • বজবজ ট্রাঙ্ক রোডের বেহাল দশায় অবরোধে কংগ্রেসের
Image

বজবজ ট্রাঙ্ক রোডের বেহাল দশায় অবরোধে কংগ্রেসের

দক্ষিণ ২৪ পরগনা, ২৬ আগস্ট (হি স)। মহেশতলায় বাটা মোড় থেকে জিঞ্জিরা বাজার পর্যন্ত বজবজ ট্রাঙ্ক রোডের দীর্ঘদিন ধরেই বেহাল দশা। যার কারণে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। রাস্তা দ্রুত মেরামতির দাবিতে শনিবার কংগ্রেস অবস্থান বিক্ষোভ করে, হয় পথ অবরোধও। স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয় রাস্তার উপর।

কংগ্রেস এক নেতা বলেন, অভিষেকের লোকসভা কেন্দ্রে রাস্তা এখন পুকুরের চেহারা নিয়েছে। বজবজ ট্রাঙ্ক রোডের যত্রতত্র বিশাল বিশাল গর্ত। প্রায় দিনই তার ফলে রাস্তায় দুর্ঘটনা ঘটছে। আর পুরসভার চেয়ারম্যান দুলাল দাস কানে তুলে গুঁজে ঘুমাচ্ছেন। অবিলম্বে রাস্তা মেরামত না হলে পুরসভা ঘেরাও করা হবে বলেও হুমকি দেন কংগ্রেস নেতারা।

এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় সহ স্থানীয় নেতারা। সৌম জানান, এই রাস্তা মেরামতির জন্য ৫১ কোটি টাকা বরাদ্দ হলেও ৫১ পয়সার কাজ হয়নি এখানে। পুরো টাকাটা লুট হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে, এটাই কি উন্নয়নের ডায়মন্ড হারবার মডেল?

Releated Posts

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top