আইজল, ২৩ আগস্ট (হি.স.): মিজোরামের আইজলের কাছে নির্মীয়মান সেতু ভেঙে প্রাণ হারালেন ১৭ জন কর্মী। বুধবার আইজলের কাছে সাইরাং-এ নির্মীয়মান একটি রেলসেতু ভেঙে পড়ে, এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জন কর্মীর। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এক্স (আগে টুইটার) মাধ্যমে জানিয়েছেন, “আইজলের কাছে সাইরাং-এ নির্মীয়মান রেলওয়ে সেতু বুধবার ধসে পড়েছে; কমপক্ষে ১৭ জন শ্রমিক মারা গিয়েছে। উদ্ধারকাজ চলছে। আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

