News Flash

  • Home
  • দেশ
  • সড়ক দুর্ঘটনায় প্রাণ উৎসর্গ করা ৯ সেনার মৃতদেহ তাঁদের গ্রামে পাঠানো হল
Image

সড়ক দুর্ঘটনায় প্রাণ উৎসর্গ করা ৯ সেনার মৃতদেহ তাঁদের গ্রামে পাঠানো হল

লেহ, ২১ আগস্ট (হি.স) : লেহ জেলার কিয়ারি এলাকায় শনিবার একটি সড়ক দুর্ঘটনায় নিহত নয় সেনার মৃতদেহ তাদের পরিবারের কাছে পাঠানো হল। লেহ-র সেনাবাহিনী ওই সড়ক দুর্ঘটনায় মৃত সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। গত শনিবার লেহের কিয়ারির কাছে সেনাসহ একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে পড়ে গেলে একজন সেনা অফিসার সহ নয়জন সৈন্য নিহত হয়।

লেহ-র সৈন্যরা, মৃত সৈন্যদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে তাঁদের দেহ নিজ নিজ গ্রামে পাঠানো হয়। সেনাবাহিনী ট্যুইট করে জানায়, ১৯ আগস্ট লাদাখে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সেনা প্রাণ হারিয়েছেন তাদের পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে জওয়ানদের আত্মত্যাগের জন্য শোক প্রকাশ করেছেন। ভারতীয় সেনাবাহিনীর এক অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যাণ্ডেলে পোস্ট করা হয় যে, জেনারেল মনোজ পান্ডে এবং ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সম্পূর্ণ পদমর্যাদাসহ লাদাখের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ উৎসর্গ করা সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাজ্ঞাপন করার পর মৃতদের দেহ তাঁদের পরিবারের কাছে পাঠানো হয়।

দুর্ঘটনায় প্রাণ উৎসর্গ করা নয়জন মধ্যে চারজন হরিয়ানার, একজন হিমাচল প্রদেশের, একজন পাঞ্জাবের, একজন মধ্যপ্রদেশের, একজন তেলেঙ্গানার এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন।

Releated Posts

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top