News Flash

  • Home
  • খেলা
  • দ্বিমুকুট জয়ের লক্ষ্যে লিগে শক্তি বাড়াচ্ছে এগিয়ে চলো
Image

দ্বিমুকুট জয়ের লক্ষ্যে লিগে শক্তি বাড়াচ্ছে এগিয়ে চলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।।শিল্ড জয়ের রেশ কাটতে না কাটতেই লিগ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন এগিয়ে চলো সঙ্ঘের কোচ কর্ণেন্দু দেববর্মা। লক্ষ্য এবার দ্বিমুকুট জয় করা। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য একধঁাপ এগিয়ে এসেছেন ক্লাব কর্তারাও। একপ্রস্থ আলোচনা সেরে নিয়েছেন কোচের সঙ্গে। সিদ্ধান্ত হয়েছে ভিনরাজ্য থেকে ৩ জন ফুটবলার আনার। আর ওই কাজ দ্রুত সেরে নিতে ফুটবলারদের সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছেন। রবিবার মেলারমাঠের প্রথম ক্লাব হিসাবে শিল্ড জয়ের হ্যাটট্রিক করলো ওই ক্লাব। মাঝরাত পর্যন্ত বিজয়োৎসব। ফাটানো হলো আতশবাজি। সোমবার সকালেই সাজঘরের চেহেরা যেনও পাল্টে গেলো। দলীয় ফুটবলার সবার মধ্যে ঢুকে গেছে দ্বিমুকুট জয়ের স্বপ্ন। রবিবার রাতেই কোচ কর্ণেন্দু দেববর্মার সঙ্গে একপ্রস্থ আলাপচারিতা সেরে নেন ক্লাব কর্তারা। আক্রমণভাগ, মাঝমাঠ এবং উইং এর একজন ফুটবলার নেওয়া হবে লিগে শক্তি বাড়ানোর জন্য। সেই আলোচনাক্রমেই বর্হিরাজ্যের ৩ ফুটবলারের সঙ্গে যোগাযোগ শুরু দিয়েছেন ক্লাবের ফুটবল দল গঠনের মূল দায়িত্বে থাকা দীপক বনিক। একথা নিজেই জানান দীপক। পরে এক সাক্ষাৎকারে দীপক বলেন,”‌শিল্ড জয়ের হ্যাটট্রিক গড়ার স্বপ্ন পূরণ হলো। গেলোবারে দ্বিমুকুট এখন আদালতে। আমরা এবারও দ্বিমুকুট জয় করতে বদ্ধপরিকর। সেটা মাথায় রেখেই লিগে দল নামানো হবে”। ‌‌‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top