News Flash

  • Home
  • দেশ
  • ২০ আগস্ট থেকে ৪০ টাকা কেজি দরে মিলবে টমেটো, মধ্যবিত্তকে স্বস্তি দিতে উদ্যোগ কেন্দ্রের
Image

২০ আগস্ট থেকে ৪০ টাকা কেজি দরে মিলবে টমেটো, মধ্যবিত্তকে স্বস্তি দিতে উদ্যোগ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): আগস্টের ২০ তারিখ, রবিবার থেকে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪০ টাকা কেজি দরে টমেটো বিক্রি করবে কেন্দ্রীয় সরকার। ভারতের ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডকে প্রতি কেজি ৪০ টাকায় টমেটো বিক্রি করার নির্দেশ দিয়েছে ভোক্তা বিষয়ক দফতর।

দিল্লি-এনসিআর-এ টমেটোর খুচরা বিক্রি শুরু হয়েছে গত ১৪ জুলাই থেকে। এ পর্যন্ত দু”টি সংস্থার দ্বারা ১৫ লক্ষ কেজিরও বেশি টমেটো সংগ্রহ করা হয়েছে, যা দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দিল্লি-এনসিআর, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহার। নাফেড দ্বারা সংগৃহীত টমেটোর খুচরা মূল্য প্রাথমিকভাবে প্রতি কেজি ৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ভোক্তাদের সুবিধা দিতে দাম হ্রাস করা হয়েছে।

Releated Posts

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top