আগরতলা, ১৯ আগস্ট: দীর্ঘ ১৯ দিন যাবৎ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী।অবশেষে বাধ্য হয়ে সকাল ১১টা থেকে সাব্রুম – লুধুয়া যাওয়ার রাস্তা অবরোধ করে প্রমিলা বাহিনী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১৯ দিন ধরে সাব্রুম পূর্বলধুয়া ১৭ কার্ট এলাকার মানুষ পানীয় জলের সংকটে ভুগছেন।একাধিক বার ব্লক অফিসে জানানো হলেও সমস্যা সমাধান করে নি।এলাকার জনগণের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা না করা হলে তারা পথ অবরোধ প্রত্যাহার করবেন না।

