News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বদেশী জাহাজ নির্মাণের মাধ্যমে আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনে ”বিন্ধ্যগিরি” একটি পদক্ষেপ : রাষ্ট্রপতি
Image

স্বদেশী জাহাজ নির্মাণের মাধ্যমে আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনে ”বিন্ধ্যগিরি” একটি পদক্ষেপ : রাষ্ট্রপতি

কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এ নৌসেনার নতুন যুদ্ধজাহাজ আইএনএস বিন্ধ্যগিরির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “বিন্ধ্যগিরির সূচনায় এসে আমি খুবই খুশি। এই অনুষ্ঠানটি ভারতের সামুদ্রিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি অগ্রগতি নির্দেশ করে। বিন্ধ্যগিরি দেশীয় জাহাজ নির্মাণের মাধ্যমে আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনের দিকেও একটি পদক্ষেপ।”

রাষ্ট্রপতি বলেছেন, “প্রাণবন্ত শহর কলকাতা ও এই শহরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে আমাদের দেশের হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে। বৌদ্ধিক প্রাণবন্ততা, শৈল্পিক স্পৃহা এবং বিশ্বজগতের চেতনা ভারতের সেরা প্রদর্শন করে।” রাষ্ট্রপতি আরও বলেছেন, “ভারত মহাসাগরীয় অঞ্চল এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার অনেক দিক রয়েছে। ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা, সংরক্ষণ এবং প্রচার করার দায়িত্ব রয়েছে ভারতীয় নৌবাহিনীর। নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নৌবাহিনীকে সর্বদা সক্রিয় থাকতে হবে।”
পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-সহ সেনার তিন বাহিনী, উপকূল রক্ষী বাহিনীর শীর্ষ কর্তাদের উপস্থিতিতে জাহাজটিকে আনুষ্ঠানিক ভাবে জলে ভাসানো হয়। কর্নাটকের বিন্ধ্য পর্বতমালার নামে নামকরণ করা এই জাহাজ নৌসেনার ‘প্রজেক্ট-১৭ আলফা’ বা সংক্ষেপে ‘পি-১৭এ’ প্রকল্পের আওতায় নিলগিরি-শ্রেণির ৭টি স্টেলথ গাইডেড-মিসাইল ফ্রিগেটের মধ্যে ষষ্ঠ। এই রণতরীর ৭৫ শতাংশই দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। ‘পি-১৭এ’ প্রকল্পের ৪টি জাহাজ নির্মিত হয়েছে মুম্বইয়ের মাজগাঁও ডকইয়ার্ডে। বাকি তিনটির নির্মাণ হয়েছে কলকাতায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-র তত্ত্বাবধানে। ‘আইএনএস বিন্ধ্যগিরি’ হল এখানে তৈরি হওয়া তৃতীয় তথা শেষ জাহাজ। এর আগে, এখান থেকেই উদ্বোধন হয়েছে যথাক্রমে ‘আইএনএস হিমগিরি’ ও ‘আইএনএস দুনাগিরি’। এই দুটিই এখন সমুদ্র-ট্রায়ালে রয়েছে। সম্ভবত, চলতি মাসেই নৌসেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে ‘আইএনএস হিমগিরি’।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top