News Flash

Image

বৃহস্পতিবারই যাদবপুরে আসার কথা শুভেন্দুর

কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ বিকেলে এবিভিপি-র অবস্থানে যোগ দেবেন বিরোধী দলনেতা। ১৮ অগস্ট বগুলায় মৃত পড়ুয়ার বাড়ি যাবেন তিনি। সঙ্গে যাবেন দশ-পনেরো জন বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, ছাত্রমৃত্যুর প্রতিবাদে বিধানসভা উত্তাল করারও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। পাশাপাশি ইউজিসি-কে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসার জন্য চিঠি লিখবেন বলেও জানিয়েছেন বিজেপি নেতা।

শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার প্রচারমাধ্যমে বলেন,”আমি ব্রাত্য বসুকে বলছি ভাল করে পড়াশোনা করে আসুন। অ্যাকশন টেকেন রিপোর্ট (পড়ুয়া মৃত্যুর পর কী কী পদক্ষেপ করা হয়েছে তার রিপোর্ট) আপনাকে দিতে হবে। নয়ত হাউস চালাতে দেব না।” ইউজিসি-র আসা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা জানান, হয়ত এ রাজ্যে আসার ক্ষেত্রে সুরক্ষা-নিরাপত্তার ভয় থাকতে পারে তাঁদের। তিনি বলেন, “যেহেতু আমি বিরোধী দলনেতা তাই আমার অধিকার আছে ইউজিসিকে জানানো। চেয়ারম্যানের কাছে চিঠি লিখব যাতে দ্রুত এ রাজ্যে দল পাঠানো হয়।”

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top