News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমজমাট মনসা পূজার বাজার, শুক্রবার ঘরে ঘরে পূজিত হবেন মা মনসা
Image

জমজমাট মনসা পূজার বাজার, শুক্রবার ঘরে ঘরে পূজিত হবেন মা মনসা

আগরতলা, ১৭ আগস্ট : শুক্রবার ঘরে ঘরে পূজিত হবেন মা মনসা। একমাস ব্যাপী গৃহস্থের বাড়িতে বাড়িতে পদ্মপুরাণ পড়ে মনসা মায়ের আরাধনা করা হয়। শ্রাবণ মাসের সংক্রান্তিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় মনসা পূজা। প্রতি বছরের ন্যায় এবারও মনসা পূজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন বাজারে লক্ষ্য করা যায় ভিড়। বিশেষ করে রাজধানী আগরতলার বাজারগুলিতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। প্রতি বছরের মতো এবারও সকাল থেকে বাজারগুলিতে শুরু হয় পূজার বেচাকিনি।

অন্যদিকে সুসজ্জিতভাবে প্রচুর মনসা মূর্তি ছিল বাজারগুলিতে। এক ক্রেতা জানান প্রতিবছরই মনসা মায়ের আরাধনা করে থাকেন। এবছরও তার ব্যতিক্রম নয়। তবে অন্যান্য বছরের তুলানায় এবছর প্রতিমার দাম অনেক বেশি। পাশাপাশি অন্যান্য আনুসাঙ্গিক পূজার জিনিসের দামও বাজারে অত্যাধিক। এদিকে এক মূর্তি বিক্রেতা জানান, প্রতিমা তৈরির জিনিসের মুল্য বৃদ্ধি পেয়েছে। সেই কারনে প্রতিমার দামও যথারীতি কিছুটা বেড়েছে।

তবে যাই হোক, এদিন রাজধানী আগরতলায় মনসাপুজাকে কেন্দ্র করে জাকজমক বাজার লক্ষ্য করা গেছে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top