News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত হলেন সিপিআইএম নেতা হরিপদ চক্রবর্তী
Image

প্রয়াত হলেন সিপিআইএম নেতা হরিপদ চক্রবর্তী

আগরতলা, ১৭ আগস্ট : প্রয়াত হলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম নেতা তথা প্রাক্তন পুরনিগমের কাউন্সিলার হরিপদ চক্রবর্তী। তিনি সিপিআইএম  রামনগর অঞ্চল কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার তার মৃতদেহ নিয়ে আসা হয় মেলারমাঠস্থিত দলীয় কার্যালয়ে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান দলের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে,  পবিত্র কর সহ অন্যান্যরা। শেষ শ্রদ্ধা নিবেদন শেষে এক রেলির মাধ্যমে তার মরদেহ বটতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top