News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের বিরোধী শিবিরে ভাঙন, তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন ১১৫৩ জন ভোটার
Image

ফের বিরোধী শিবিরে ভাঙন, তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন ১১৫৩ জন ভোটার

আগরতলা, ১৭ আগস্ট : মথার ঘাটিতে শম্ভুর সার্জিক্যাল স্ট্রাইক।  আনারসের স্বাদ বর্জন করে ১১৫৩ জন ভোটার পদ্ম শিবিরে। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছামনু বিধানসভা কেন্দ্রে। বিস্তারিত খবরে জানা যায় লংতরাইভ্যালীর ছৈলেংটা বাজার মাঠে  ছামনু বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। জানা যায় উক্ত যোগদান সভায় ছামনু বিধানসভা কেন্দ্রের মথা প্রভাবিত বিশেষ করে মালিধর, মানিকপুর, বঙ্গাপা থেকে ৪৬৫ পরিবারের মোট ১১৫৩ জন ভোটার তিপ্রামথা দল ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়। যোগদাকারীদের মধ্যে তিপ্রামথার ওয়াইটিএফ এর মুখপাত্র  সহ ব্লক লেভেলের একাধিক নেতা সামিল ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন গ্রেটার তিপ্রাল্যান্ড শুধুমাত্র জনজাতিদের ইমোশন নিয়ে খেলা ছাড়া কিছুই নয়। তিনি প্রশ্ন তুলেন এডিসি এলাকায় ক্ষমতায় থেকেও জনজাতিদের স্বার্থে কি করেছে তিপ্রামথা। তারা শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করছে । মোদি মানেই সবকা সাথ সবকা বিকাশ।  তাই জনজাতিদের উন্নয়ন একমাত্র বিজেপির আমলেই সম্ভব। শম্ভুবাবু ছাড়াও দলীয় পতাকা দিয়ে দলত্যাগীদের বরন করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং ও বিজেপি ছামনু মন্ডল সভাপতি মোহনলাল চাকমা প্রমুখ।

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top