News Flash

Image

জঙ্গল থেকে উদ্ধার এক মৃতদেহ

আগরতলা, ১৭ আগস্ট : রাস্তার পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হলো এক ব্যাক্তির মৃতদেহ।ঘটনা বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা নাগাদ খোয়াই থানাধীন অফিসটিলা ও বারবিল ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে যে, এদিন বিকেলে খোয়াই অফিসটিলা বারবিল সড়কের পাশের জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ রাস্তার পাশে জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মৃতদেহটি

খোয়াই ১২ বিল ঋষিপাড়া এলাকার জনৈক সজল দে (৫০)– র বলে পুলিশ জানতে পারে। মৃতদেহে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই বলে পুলিশ জানায়। জানা গেছে লোকটি শ্রমিকের কাজ করতো। মৃতদেহটি খোয়াই জেলা হাসপাতালের মর্গে এনে রাখা হয়েছে। পরিবারের লোকজনদের কাছে খবর পাঠিয়েছে পুলিশ।পরিবারের লোকজন আসার পর ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top