News Flash

  • Home
  • দেশ
  • চালকের কানে মোবাইল, পুলকার দুর্ঘটনায় আহত ২ ছাত্র
Image

চালকের কানে মোবাইল, পুলকার দুর্ঘটনায় আহত ২ ছাত্র

কলকাতা, ১৬ আগস্ট (হি স)। পুলকার দুর্ঘটনায় আহত ২ পড়ুয়া। মুঠোফোনে কথা বলতে গিয়েই দুর্ঘটনা বলে স্বীকার করেছেন চালক। ঘটনাটি ঘটেছে নিউটাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাড়ি-সহ চালককে আটককে করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার নিউটাউনের সাপুরজি এলাকা থেকে পাঁচ জন পড়ুয়াকে নিয়ে একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল পুলকারটি। কারিগরি ভবন পেরনোর পর চালকের মোবাইলে ফোন আসে। তাঁর দাবি, সেই ফোন ধরতে গিয়েই ঘটে যায় বিপত্তি।

ফোনে কথা বলতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়িটি। দুর্ঘটনায় দু’জন ছাত্র আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর দেওয়া হয় গাড়িতে থাকা পড়ুয়াদের বাড়ির লোকেদেরও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্তানদের নিয়ে যান অভিভাবকরা। এই ঘটনায় গাড়ি-সহ ওই চালককে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় গাড়ির চালক শুকদেব বিশ্বাস জানান, তিনি কাজ করেন অন্য জায়গায়। সেখানে একটা গাড়ি বিকল হয়ে যায়। যার জন্য তাঁর কাছে লাগাতার ফোন আসছিল। তিনি বেশ কয়েকবার ফোন কেটে দিয়েছেন বলেও দাবি ওই চালকের। কিন্তু তারপরেও আসতে থাকে ফোন। আর সেই ফোন ধরতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা।

Releated Posts

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top