News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের তিনটি জেলায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ায় গ্রেফতার ৬
Image

মহারাষ্ট্রের তিনটি জেলায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ায় গ্রেফতার ৬

মুম্বই, ১৬ আগস্ট (হি.স) : মহারাষ্ট্রের তিনটি জেলায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার জন্য ৬ জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। মহারাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পাকিস্তানে প্রতি বছর ১৪ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। ওইদিন মুম্বই, নাসিক এবং আহমেদনগর জেলার বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রামে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দেওয়া হয়। শুধু তাই নয়, পাকিস্তানপন্থী গল্পও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। আহমেদনগরের ভুইকোট ফোর্ট এলাকায় পাঁচজন পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দেয়। অভিযুক্তরা ভারতকে তিন টুকরো করার কথাও বলে। খবর পেয়ে ভিঙ্গার ক্যাম্প থানায় একটি অভিযোগ দায়ের করা হলে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।
কোলাবায় পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন দুজন ব্যক্তি তাদের ইনস্টাগ্রামে পাকিস্তানকে সমর্থন করার একটি গল্প পোস্ট করে।
কোলাবার এক ব্যবসায়ী, কোলাবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে। তাদের দুজনের বয়স ১৯ বছর বলে জানা গিয়েছে।

নাসিক জেলার চাঁদভাদ টোল বুথের একজন কর্মচারী পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দেন ১৪ আগস্ট। অভিযোগ পেয়ে চান্দওয়াড় থানায় একটি মামলা দায়ের হয়।

পুলিশ সুপার জানিয়েছেন, আর এক অভিযুক্তকে শাহদাব শওকত কুরেশি নামে চিহ্নিত করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় উত্তেজনা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই সমস্ত ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করছে। এদের কারোর সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসাযোস আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026

অমিত শাহের পুনে সফরের আগে রাজনৈতিক উত্তাপ, বিক্ষোভে কংগ্রেস, পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপির

পুনে, ৩০ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১ আগস্টের পুনে সফরকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে।…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top