News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ
Image

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা, ১৩ আগস্ট (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে ঢোলাহাট থানার অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকের ভগবানপুর হালদারপাড়া এলাকায় ড্রামভর্তি তাজা বোমা উদ্ধার হয়। পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হলেও লাগাতার বোমা উদ্ধারের ঘটনা ঘটছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক বাসিন্দার বাড়ির পেছনে এই বোমা ভর্তি ড্রাম বস্তাচাঁপা অবস্থায় পড়েছিল। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় বস্তা তুলে দেখেন তার মধ্যে রয়েছে ড্রাম ভর্তি বোমা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। তড়িঘড়ি খবর দেওয়া হয় ঢোলাহাট থানার পুলিশকে।

কোথা থেকে এলো বোমা, কেইবা রেখেছিল এই বোমা গুলি, তা ইতিমধ্যেই তদন্ত করে দেখছে ঢোলাহাট থানার পুলিশ। পুলিশ বোমা গুলি উদ্ধার করেছে। কিছুদিন আগেই রাতের অন্ধকারে টোটো চালিয়ে ড্রাম ড্রাম বোমা পাচারের সময় দুষ্কৃতীদের হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষজন। এরপর আবারও ভগবানপুর এলাকায় ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top