News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা নির্মাণে কেলেঙ্কারির অভিযোগ, অল্প বৃষ্টিতে ভেঙে যাচ্ছে জাতীয় সড়ক
Image

রাস্তা নির্মাণে কেলেঙ্কারির অভিযোগ, অল্প বৃষ্টিতে ভেঙে যাচ্ছে জাতীয় সড়ক

আগরতলা, ১৩ আগস্ট : সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে পড়লো নির্মীয়মান জাতীয় সড়ক। নির্মাণের গুণগত মান এতই খারাপ যে কাজ শেষ হতে না হতেই রাস্তার মাঝে বড় বড় ফাটল দেখা দিয়েছে । ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু থেকে মিজোরাম পর্যন্ত নির্মীয়মান ০৮(এ) নং জাতীয় সড়কে। 

খবরে প্রকাশ,  মনু হইতে মিজোরাম মামিত জেলা পর্যন্ত ০৮(এ) নং জাতীয় সড়কের নির্মাণের বরাত পায় ইপিআইএল কোম্পানি।  এই কাজের সাব-ঠিকাদারি পায় এসএসকে নির্মান সংস্হা। কাজের শুরু থেকেই রাস্তা নির্মানে দুর্নীতির অভিযোগ উঠছিল। বিশেষ করে  প্রোটেকশন ওয়াল তৈরিতে কোন রডের ব্যবহারই করা হয়নি। পাশাপাশি নিম্নমানের ইট দেওয়ালের নির্মানে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এমনকি একটি জাতীয় সড়ক নির্মানে যে  সংখ্যক ও যে ধরনের মেশিনারির প্রয়োজন তাও নাকি এই নির্মাণ সংস্থার কাছে পর্যাপ্ত নেই। একদিকের কাজ শেয না হতেই রাস্তার মাঝেই বড় বড় ফাটল লক্ষ্য করা যাচ্ছে। গত দু -একদিনে সামান্য বৃষ্টিতেই মহকুমার লালছড়া এলাকায় রাস্তা ভেঙ্গে পড়েছে।  এই সড়ক নির্মান সংস্হার সাইড ম্যানেজারদের  বিরুদ্ধে অভিযোগ করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।  উন্নত সড়ক নির্মাণে কারি কারি টাকা ব্যয় হলেও বাস্তবে অতি নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে বলে অভিমত স্থানীয়দের। রাজ্যের যোগাযোগ ব্যবস্থার সঠিক উন্নয়নের স্বার্থে  স্থানীয়দের দাবী তদন্তক্রমে বহিরাগত এই নির্মাণ সংস্থাদের বিরুদ্ধেও সঠিক পদক্ষেপ গ্রহণ করুক সরকার। যাতে করে জাতীয় সড়ক নির্মাণের নির্দিষ্ট গুণগত মান বজায় থাকে।

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top