News Flash

  • Home
  • খেলা
  • সুব্রত মুখার্জি কাপ গার্লস অনূর্ধ্ব-১৭ ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন
Image

সুব্রত মুখার্জি কাপ গার্লস অনূর্ধ্ব-১৭ ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। এস এম কাপ অনূর্ধ্ব ১৭ বালিকাদের রাজ্য আসরে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। জিরানিয়ায় শচীন্দ্রনগর কলোনি স্কুল মাঠে তিন দিনব্যাপী আয়োজিত অনূর্ধ্ব ১৭ বালিকাদের রাজ্য আসর শনিবার বিকেলে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে। চূড়ান্ত খেলায় সিপাহীজলা জেলার প্রতিনিধি ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-০ গোলের ব্যবধানে পশ্চিম জেলার প্রতিনিধি বিদ্যাসাগর স্কুল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। জাতীয় আসরে খেলার জন্য ত্রিপুরার হয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। উল্লেখ্য, সেমিফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৮-০ গোলে গোমতী জেলা দলকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছিল। অপর সেমিফাইনালে পশ্চিম জেলার প্রতিনিধি বিদ্যাসাগর স্কুল দল ৪-০ গোলে ধলাই জেলা দলকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছিল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top