News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকালও প্রবল বর্ষণের আশঙ্কা, দিনভর প্রবল বর্ষণে প্লাবিত শহরের বিভিন্ন এলাকা
Image

আগামীকালও প্রবল বর্ষণের আশঙ্কা, দিনভর প্রবল বর্ষণে প্লাবিত শহরের বিভিন্ন এলাকা

আগরতলা, ৬ আগস্ট : আগামীকাল সোমবার ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা আবহাওয়া দপ্তরের তরফে। জারী করা হয়েছে সতর্কতা। পশ্চিম আগরতলা জেলা সহ সিপাহিজলা জেলা, গোমতী জেলা, দক্ষিন ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ধলাই ও খোয়াই জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার দিনভর প্রবল বর্ষণে জলমগ্ন ছিল শহরের প্রাণকেন্দ্র। বেশ কিছু জায়গা ছিল বিদ্যুৎহীন। দিনভর রাস্তাগুলি জলমগ্ন থাকায় দুর্ভোগ ছিল চরমে।

রবিবারের টানা বর্ষণে প্লাবিত হয়েছে রাজধানী শহর আগরতলা। রবিবার ছুটির দিনে একপ্রকার তীব্র গরম থেকে স্বস্তি পেল শহরবাসী। তবে সকাল থেকেই টানাবর্ষণের ফলে নিত্য যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে। শহরের বেশকিছু নিম্নাঞ্চলগুলি এদিন প্লাবিত হয়। শহরের প্রানকেন্দ্র শকুন্তলা রোড, রবীন্দ্র ভবন প্রাঙ্গণ, ওরিয়েন্ট চৌমুহনী এবং আইজিএম হাসপাতাল ও সিটি সেন্টার সহ বেশ কিছু এলাকায় এদিন দিনভর বৃষ্টির ফলে জল জমে ছিল। দুর্ভোগ পোহাতে হয়েছে যাতায়াতকারীদের। দিনভর শহরের বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যায় বিদ্যুৎ চপলতা। বেশ কিছু এলাকায় দিনভর বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এদিকে বিকেল নাগাদ বৃষ্টি কমে গেলে শহরের জমা জলও ধীরে ধীরে নেমে যায়। পুর নিগমের বাস্তুকারেরা এদিন পথে নামেন জল নিষ্কাশনী ব্যবস্থা তদারকি করতে। শহরের পাম্পগুলির মাধ্যমে এদিন কিছু সময়ের মধ্যেই জল নেমে যায়। তবে আগামীকালও যদি একইভাবে বৃষ্টি হয় দিনভর তবে শহরে নিত্যযাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীদের চরম ভোগান্তি শিকার করতে হবে বলে ধারনা।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top