News Flash

  • Home
  • দেশ
  • বর্তমানে গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের দিকে, বিশ্বব্যাপী দেশের মর্যাদা বাড়ছে : প্রধানমন্ত্রী
Image

বর্তমানে গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের দিকে, বিশ্বব্যাপী দেশের মর্যাদা বাড়ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): বর্তমানে গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের দিকে, বিশ্বব্যাপী দেশের মর্যাদাও বাড়ছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। এর পিছনে দু’টি প্রধান কারণ রয়েছে, প্রথমত-ভারতীয়রা প্রায় ৩০ বছর পর পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার এনেছে, দ্বিতীয়ত-পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে এবং চ্যালেঞ্জগুলির স্থায়ী সমাধানের জন্য ক্রমাগত কাজ করেছে।” রবিবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-র অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দেশের বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “দুর্ভাগ্যবশত, আমাদের দেশে বিরোধীদের একটি অংশ এখনও পুরনো পন্থা অনুসরণ করছে। তাঁরা নিজেরাও কিছু করবে না এবং অন্য কাউকেও কিছু করতে দেবে না…দেশ একটি আধুনিক সংসদ ভবন তৈরি করেছে। সংসদই দেশের গণতন্ত্রের প্রতীক।এতে শাসক পক্ষের পাশাপাশি বিরোধী পক্ষের প্রতিনিধিত্ব রয়েছে। কিন্তু বিরোধী দলের এই অংশটি নতুন সংসদ ভবনের বিরোধিতা করেছে। আমরা কর্তব্য পথের পুনর্নির্মাণ করেছি, কিন্তু তারা তারও বিরোধিতা করেছে। ৭০ বছর ধরে তাঁরা দেশের সাহসীদের জন্য একটি যুদ্ধ স্মারকও নির্মাণও করেনি। আমরা যখন জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ তৈরি করি, তখন তাঁরা প্রকাশ্যে সমালোচনা করতে লজ্জা বোধ করেনি। সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং। প্রত্যেক ভারতীয় এটি নিয়ে গর্বিত। কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের বড় নেতারা কখনও মূর্তি পরিদর্শন করেননি… কিন্তু নেতিবাচক রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একটি মিশন হিসেবে ইতিবাচক রাজনীতির পথে এগিয়ে যাচ্ছি।”

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top