News Flash

  • Home
  • দেশ
  • ভিলওয়াড়ায় নাবালিকাকে পুড়িয়ে মারার ঘটনায় সরব বিজেপি, গেহলট বললেন রাজস্থান শান্তিপ্রিয় রাজ্য
Image

ভিলওয়াড়ায় নাবালিকাকে পুড়িয়ে মারার ঘটনায় সরব বিজেপি, গেহলট বললেন রাজস্থান শান্তিপ্রিয় রাজ্য

জয়পুর, ৫ আগস্ট (হি.স.): রাজস্থানের ভিলওয়াড়ায় এক নাবালিকাকে গণধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় সরব বিজেপি। ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে বিজেপির ৪ মহিলা সাংসদদের প্রতিনিধি দল যাচ্ছে রাজস্থানে। এই প্রতিনিধি দলে থাকছেন সরোজ পান্ডে, রেখা বর্মা, কান্তা কার্ডম ও লকেট চট্টোপাধ্যায়।

এদিকে, এই ঘটনা প্রসঙ্গে শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, “গতকাল ভিলওয়াড়ার ঘটনায় রাতেই ৪-৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ আর কি করবে?… অ্যাকশন চালানোর ক্ষেত্রে আমরা সব রাজ্যের মধ্যে এক নম্বরে আছি…মণিপুরের ঘটনাকে কমিয়ে দিতে, যেখানে প্রধানমন্ত্রী মোদী একটি বড় ভুল করেছেন…আপনারা এমন একটি রাজ্যের (মণিপুর) সঙ্গে রাজস্থান এবং ছত্তিশগড়ের তুলনা করছেন। এটা রাজনীতি এবং আমরা এটা অনুমোদন করি না।
গেহলট আরও বলেছেন, “রাজস্থান একটি শান্তিপ্রিয় রাজ্য। রাজস্থানকে মণিপুরের সঙ্গে তুলনা করে বদনাম করার চেষ্টা চলছে। প্রতিটি রাজ্যে ঘটনা ঘটছে। মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটে তা কি তারা দেখে না? একজন বিজেপি বিধায়কের ছেলে এতে জড়িত।”

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top