News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যৌন হেনস্থার অভিযোগ এক বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে, গনধলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকার মহিলারা
Image

যৌন হেনস্থার অভিযোগ এক বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে, গনধলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকার মহিলারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গণধোলাই খেল এক ব্যক্তি।  উদয়পুরের মাতাবাড়ি পালপাড়ায় ঘটে এই ঘটনাটি।  ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।  অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন ওই এলাকার মহিলারা। অভিযুক্তের নাম মিঠু ভৌমিক। ওই ব্যক্তি বিবাহিত বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়,  কয়েক বছর আগে মাতাবাড়ি পাল পাড়া এলাকায় মিঠু ভৌমিক মাতাবাড়ি পাল পাড়ায় বাড়ি তৈরি করে। তারপর থেকেই এলাকার মেয়ে ও মহিলাদেরকে নানাভাবে উতক্ত করতো বলে অভিযোগ এলাকার মহিলাদের। তবে এবার দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে যৌন হেনস্থা করার চেষ্টা করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। অবশেষে মহিলারা একত্রিত হয়ে তাকে গণধোলাই দেন এদিন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ, তাকে আটক করে নিয়ে যায় থানায়। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। 

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top