News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে ত্রিপুরায় গত তিন বছরে মোট ব্যয়  ৪৫৫.৪৭ কোটি টাকা : রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী জানান  
Image

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে ত্রিপুরায় গত তিন বছরে মোট ব্যয়  ৪৫৫.৪৭ কোটি টাকা : রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী জানান  

নয়া দিল্লি, ২ আগস্ট : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) প্রকল্পে ত্রিপুরায়  গত তিন বছরে মোট   ৪৫৫ কোটি ৪৭ লক্ষ টাকা খরচ হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব- এর এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি আজ রাজ্যসভায় এই তথ্য জানান।  

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা  প্রকল্পে  রাজ্যে বছর ভিত্তিক হিসাব অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে রাজ্য সরকারের অংশ সহ মোট ৯৯ কোটি ১৩ লক্ষ টাকা খরচ করা হয়েছে । এর মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়েছে ৬৯ কোটি ৫৭ লক্ষ টাকা।  ২০২১-২২ অর্থ বছরে খরচ হয়েছে মোট ২০৩ কোটি ৪৪ লক্ষ টাকা।  এর মধ্যে  কেন্দ্রীয় সরকার দিয়েছে ৭৩ কোটি ৮৮ লক্ষ টাকা।  এবং  ২০২২-২৩ অর্থ বছরে  কেন্দ্রীয় সরকার  ২৫১ কোটি ৬৩ লক্ষ টাকা  বরাদ্দ করে, এর মধ্যে  রাজ্য পি এম জি এস ওয়াই প্রকল্পে  খরচ করে  ১৫২ কোটি ৯০ লক্ষ টাকা।  কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান যে, নির্ধারিত সমুসুচি অনুযায়ী পি এম জি এস ওয়াই প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ের নির্মাণ কাজ ২০২৪ এর মার্চ এর মধ্যে সম্পন্ন করার কথা | তৃতীয় পর্যায়ের কাজ শেষ করার কথা ২০২৫ এর মার্চ মাসের মধ্যে|

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top