News Flash

  • Home
  • দেশ
  • অভিষেকের ডাকা কর্মসূচির দিনও বদলাল এবার, কটাক্ষ বিজেপির
Image

অভিষেকের ডাকা কর্মসূচির দিনও বদলাল এবার, কটাক্ষ বিজেপির

কলকাতা, ২ আগস্ট (হি. স.) : আদালত আগেই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচিতে স্থগিতাদেশ দিয়েছে। সোমবার কলকাতা হাই কোর্টের সেই নির্দেশ আসার পর কর্মসূচির ধরন বদলের ঘোষণা করেছিল তৃণমূল।

এবার সেই কর্মসূচির দিন বদল করে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বুধবার বিধানসভায় এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “৫ তারিখে আমাদের যে কর্মসূচি ছিল সেটা ৬ তারিখে হবে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবস্থান হবে। সব ব্লকেই হবে, কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে। তার প্রতিবাদে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদে শামিল হব।”

এই কর্মসূচি এক দিন পিছিয়ে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, “দলগত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করব।”

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, আদালতের হস্তক্ষেপের কারণেই কর্মসূচির ধরণ-সহ দিন বদল করতে বাধ্য হয়েছে তৃণমূল। জবাবে ফিরহাদ বলেছেন, “কোর্টের নির্দেশের সঙ্গে আমাদের এই কর্মসূচির কোন সম্পর্ক নেই। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র মেনে আমরা যদি কোনও কর্মসূচি করি, তাহলে কোর্টের কী সম্পর্ক আছে?”

প্রসঙ্গত, গত ২১ জুন ধর্মতলার সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন ৫ জুলাই গোটা রাজ্যে বিজেপি-র নেতাদের বাড়ি ঘেরাও করতে। এরকম নির্দেশের প্রতিবাদ করে বিরোধী দলনেতা আদালতে যান। হাইকোর্ট অভিষেকের নির্দেশে নিষেধাজ্ঞা জারি করে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top