News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আগামী তিন মাসের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স ডিজিটাইজ করতে নির্দেশ
Image

আগামী তিন মাসের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স ডিজিটাইজ করতে নির্দেশ

করিমগঞ্জ (অসম) ২ আগষ্ট (হি.স.) : রাজ্য সরকার থেকে জারি করা এক অধিসূচনা অনুসারে চলতি বছরের ১ আগস্ট থেকে আগামী তিন মাসের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলকভাবে ডিজিটাইজ করতে হবে। এতে জানানো হয়েছে যে এখন থেকে সব ম্যানুয়াল পেপার বেইজ্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স ডিজিটাইজ করা বাধ্যতামূলক তাই ১ আগস্ট থেকে আগামী তিন মাসের মধ্যে যানবাহনের মালিকদের ও ড্রাইভিং লাইসেন্সধারীদের ম্যানুয়াল পেপার বেইজ্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও লাইসেন্স ডিজিটাইজ করতে হবে, অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে।

এর পরিপ্রেক্ষিতে জনগণ তাদের বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে www.parivahan.gov.in অথবা নিকটবর্তী যেকোন কমন সার্ভিস সেন্টার থেকে আধারের ভিত্তিতে সত্যতা যাচাই করে তাদের ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল কপি এই ৩ মাসের মধ্যে আপলোড করে আবেদন করতে হবে। এতে করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার, যানবাহনের মালিকদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স ধারীদের তাদের ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স ডিজিটাইজ করার জন্য ওই ওয়েবসাইট যোগে অনলাইনের মাধ্যমে ৩ মাসের মধ্যে দরখাস্ত আপলোড করতে আহ্বান জানিয়েছেন।

Releated Posts

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top