News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে কাকার হাতে রক্তাক্ত ভাইপো
Image

পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে কাকার হাতে রক্তাক্ত ভাইপো

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ কাকার হাতে রক্তাক্ত ভাইপো। আহত ভাইপো হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরনে জানা যায়  মঙ্গলবার রাত্রিবেলায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি এলাকার বাসিন্দা রাকেশ নমঃ অফিস থেকে বাড়ি ফিরে এসে  জানতে পারে উনার কাকা অর্জুন নমঃ রাকেশ নমঃ এর স্ত্রীকে গালিগালাজ করছে।  কেন গালী গালাজ করছে এ কথা জানার  চেষ্টা করলে অর্জুন নমঃ  উনার ভাইপো রাকেশ নমঃকে দা দিয়ে মুখে ও হাতে আঘাত করে বলে অভিযোগ।

  এই ঘটনার পর আহত রাকেশ নমঃকে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেছেন।   আহত রাকেশ নমঃ ও উনার সহধর্মীনি জানিয়েছেন, অর্জুন নমঃ প্রতিনিয়ত এলাকায় উশৃঙ্খল আচরন করে।   প্রতিনিয়ত হাতে দা ও লোহার রড নিয়ে ঘুরাফেরা করে বলে অভিযোগ। এই ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করছেন আহত রাকেশ নমঃ ও উনার পরিবারের লোকজনেরা। পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। 

Releated Posts

রাজ্যে ৬.৪৮ লক্ষেরও বেশি গ্রামীণ পরিবার নিরাপদ পানীয়জলের সুবিধা পাচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: ত্রিপুরায় জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সর্বজনীন করার লক্ষ্যে জল জীবন মিশন…

ByByReshmi Debnath Apr 29, 2026

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল

আগরতলা, ২৯ এপ্রিল: দীর্ঘ বছর পুলিশের সঙ্গে কাজ করার পরও বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত…

ByByReshmi Debnath Apr 29, 2026

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top